ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত

abu naser
আগস্ট ৬, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

 ফরিদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

ফরিদপুর জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে বিভিন্ন নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর বিধি-নিষেধ পালনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুর জেলা সদরে কোতয়ালী থানা ও অন্যান্য ৮টি থানা এলাকায় মোট ১৬টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে নিরলসভাবে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে আজ শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী থানা এলাকায় ২৫ জন ব্যক্তিকে ১৪ হাজার ৯শ’ টাকা, সালথা থানা এলাকায় ২ জনকে ১হাজার  টাকা ও ভাঙ্গা থানা এলাকায় ৯ জনকে ৬ হাজার ৭শ, টাকা  জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৬ জনকে ২২,৬০০ (বাইশ হাজার ছয়শত) টাকা জরিমানা করা হয়। এছাড়া আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক একটি অটো গাড়ি, একটি ব্যাটারি চালিত ভ্যান আটক করা হয়েছে।