ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
এপ্রিল ২৫, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকালে সাদিপুর হাবির বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকমোল্লা।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শহর আওয়ামীলীগের সভাপতি ও প্রধান সমন্বয়ক আলিয়াবাদ ইউনিয়ন নাজমুল ইসলাম খন্দকার লেভী, জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমন্বয়ক আলিয়াবাদ ইউনিয়ন শহীদ হোসেন মোল্লার পরিচালনায় সম্মেলনে অন্যন্যর মধ্যে বক্তব্যে রাখেন, কোতয়ালী থানা আওয়ামীলীগের সদস্য জিল্লুর রহমান টুটুল ও আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু ।
এসময় উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কে,এম সেলিম, কোতয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আব্দুস ছালাম মুন্সী, কোতয়ালী থানা যুবলীগের যুগ্ন-সম্পাদক মোঃ জাহাঙ্গীর খলিফা, কোতয়ালী থানা আওয়ামীলীগের সদস্য আব্দুল হকসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দুলাল খাঁনের নাম ঘোষণা করা হয়। সভাপতিসহ অন্যন্য পদের নাম পরে ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

স/এষ্