ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে এনটিভির ২১তম জন্মদিন পালিত

abu naser
জুলাই ৩, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে এনটিভির ২১তম জন্মদিন পালিত

 

ফরিদপুর ব্যুরো:  দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে এনটিভির জন্মদিন পালন করা হয়।

এনটিভির জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান, সদর উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

আরো উপস্থিত ছিলেন, হাইসেন্স গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ঈমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা, চ্যানেল টুয়েন্টি ফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমূখ।

এসময় বক্তারা স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে। তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের উজ্জল ভবিষ্যত কামনা করেন।