ঢাকারবিবার , ২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

abu naser
মে ২, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ মোঃ মাসুম রানা (২৭) ও মোঃ শহিদুল ইসলাম (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ রবিবার দুপুরে উপজেলার চরমহিষাপুর গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করে। এবিষয়ে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলার মধুখালী থানাধীন চরমহিষাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম রানা(২৭), পিতা- মৃত মনিরুল ইসলাম, সাং-খোদা বাঁশপুর ও মোঃ শহিদুল ইসলাম(২১), পিতা-মোঃ তিলাম শেখ, সাং-রামদিয়া, উভয় থানা-মধুখালী, জেলা-ফরিদপুরদেরকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১৪৩ (একশত তিতাল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।