ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

abu naser
মে ২২, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা হতে ৪৮৯০ পিস ইয়াবাসহ একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮।

আটককৃত আসামী রহমতউল্লাহ (৪৬), পিতা- মৃত ফকির মোহাম্মদ, সাং-পূর্ব মহেশাখালীয়া পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ সোমবার (২২ মে) র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর থেকে ছেড়ে আসা উইনার পরিবহনের একটি বাসে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রহমত উল্লাহ(৪৬) একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এর প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে। উক্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ টিম ভাঙ্গার ঢাকা-ফরিদপুর সড়কে অভিযান চালিয়ে রহমত উল্লাহকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ৪৮৯০ পিস ইয়াবা, একটি মোবাইল, দুইটি সিম এবং মাদক বিক্রিত ৩হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।