ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে আড়াই টন নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

admin
মার্চ ৭, ২০১৭ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরের বাজারের চারটি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আড়াই টন নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভাঙ্গা ভারপ্রাপ্ত ইউএনও প্রণব কুমার ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার দোকান থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আড়াই টন নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় চার ব্যবসায়ীকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

আদালত নিষিদ্ধ কারেন্ট জাল রাখার দায়ে অভিযুক্ত করে সাঈদুর স্টোরের মালিক সাইদুর, কার্তিক স্টোরের মালিক কার্তিক বিশ্বাস ও শামীম স্টোরের মালিক শামীমকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার এবং রাসেল স্টোরের মালিক রাসেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রইসউদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত ইউএনও প্রণব কুমার ঘোষ জানান, ২০০৪ সালের মৎস্য সংরক্ষণ আইনের ৪(ক) ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

স/শা