ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

abu naser
অক্টোবর ৯, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

 

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়াই কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ সোহরাব মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে এদিন দুপুর সোয়া ১২টার দিকে সোহরাবকে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া এলাকা থেকে আটক করা হয়।

সোহরাব ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, আটক সোহরাব মণ্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, আটক সোহরাব মণ্ডলের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান এটি বলে জানান র‌্যাবের এ কোম্পানি অধিনায়ক।