ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

abu naser
জানুয়ারি ১৪, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একে আজাদ, জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল প্রমূখ।

এছাড়াও জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার নবনির্বাচিত ফরিদপুর -২, এবং ফরিদপুর-৩, আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় ‌ জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আগামী দিনে কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।