ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় র‍্যাবের হাতে মাদক বিক্রেতা আটক

abu naser
মার্চ ৬, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় র‍্যাবের হাতে মাদক বিক্রেতা আটক

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল সহ মোঃ আনোয়ার ফকির (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-৮। রবিবার (৬মার্চ) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আনোয়ার ফকির, জেলার কোতয়ালী থানার আড়ুয়াকান্দী গ্রামের হযরত ফকিরের ছেলে।

ফরিদপুর র‍্যাব-৮জানায়, র‍্যাব ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে রবিবার বিকালে ফরিদপুর জেলার সালথা থানাধীন গৌড়দিয়া বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার ফকিরকে আটক করেন।

এ সময় তার হেফাজত হতে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৩০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি সীমকার্ডসহ দুটি মোবাইল ফোন ও নগদ ৩শ” টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।