ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

abu naser
মার্চ ১৭, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। বিদসটি উপলক্ষে বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর একএকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সালথা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সালথা কলেজ, সাবরেজিস্টার অফিস, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা হলরুমে কেক কাটা ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার ভুমি মারুফা সুলতানা খাঁন হীরামনি, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, ওয়াশিম জাফর, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ।

স/না