ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

abu naser
জুন ২৪, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোকানসহ বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।


স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মীরের গট্টি গ্রামের তোরাপ মাতুব্বরের সাথে তার আপন ভাই আবু মাতুব্বরের বিরোধ চলছিল। আগে তারা দুই ভাই-ই ওই গ্রামের মাতব্বর চান মিয়া দলের সমর্থক ছিলেন। জমি নিয়ে বিরোধের পর আবু মাতুব্বর প্রতিপক্ষের মাতব্বর ইব্রাহিম খানের দলে যোগ দেন। এরমধ্যে বৃহস্পতিবার বিকালে আবু মাতুব্বর বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে বাধা দেন তার ভাই তোরাপ মাতুব্বর। বিষয়টি নিয়ে তখন দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায় শুক্রবার সকাল ৬টা দিকে আবু মাতুব্বরের সমর্থনে ইব্রাহিম খান পাশের আড়য়াকান্দী গ্রাম থেকে তাদের বিপুল সংখ্যক সমর্থক এনে তোরাপের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করলে উভয় মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর ইব্রাহিমের সমর্থকরা পিছু হটলে ২টি দোকানসহ তাদের অন্তত ১৫ টি বসতঘর ভাঙচুর করে চান মিয়ার সমর্থকরা। সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর ৬-৭ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন- মীরের গট্টিতে দুই দলের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ২টি দোকানসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত।

স/এষ্