ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

admin
অক্টোবর ১৬, ২০১৭ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ী বহরে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে জেলার সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। আজ সোমবার বিকেলে সালথা উপজেলা সদরে এ কর্মসূচী পালিত হয়।
বিকেলে উপজেলা সদরের চৌধুরী বাড়ী মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সালথা বাজার এলাকা ঘুরে পুনরায় একই স্থানে মিছিল শেষ হয়।

এ স্থানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা যুবলীগ সভাপতি খায়রুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এমারত হোসেন, শ্রমিক লীগ সভাপতি টুটু চৌধুরী প্রমুখ।
সভায় সাজেদা চৌধুরীর গাড়ীবহরে দুর্বৃত্তদের হামলার তীব্র জানানো হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করা হয়।

স/মা