ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের সালথায় বাবুলের পক্ষে শীতবস্ত্র বিতরণ

abu naser
জানুয়ারি ২২, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় বাবুলের পক্ষে শীতবস্ত্র বিতরণ

 

সালথা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে ফরিদপুরের সালথায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সালথা উপজেলা কৃষকদলের  সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু।

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান নাজির, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. জাহিদ খান প্রমূখ।