ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সর্ববৃহৎ ঈদের জামাত বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ৩, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন:
বৃহত্তর ফরিদপুর জেলার সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহা’র জামাত সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এসময় লাখো শান্তিকামী মুসলমান ঈদের জামাতে শরীক হন। জামাত শেষে মীনার আদলে ৩ দিনব্যাপী পশু কোরবানী শুরু হয়।

জানা যায়, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে ৭০ বছরের ঐতিহ্যবাহী ঈদুল আযহার মহাজামাতে এবছর লাখো শান্তিকামী মুসলমান অংশগ্রহন করেন। হজ্বের পরে অনন্য বৈশিষ্ট্যময় এ জামাতে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সকাল ১০টায় বৃহত্তর বিশ্ব জাকের মঞ্জিলের ঈদ জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লীরা শরীক হন। জামাত শেষে বিশ্ব মুসলীম উম্মাহের শান্তি কামনায় মোনাজাত অংশ নেন, পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। বিশেষ মোনাজাতে প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আলোকে সত্য ও সুন্দরের সুরভিমাখা শান্তিময় জীবন সংস্কৃতি প্রতিষ্ঠার তাগিদই দেয়া হয় এ মহাজামাতে। পবিত্র ঈদ উপলক্ষ্যে মনোরম সাজে সজ্জিত হয় বিশ্ব জাকের মঞ্জিল। জামাত শেষে মীনার আদলে ৩ দিনব্যাপী পশু কোরবানী শুরু হয়।

স/এষ্