ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সদরপুরে ১৭ বছর পর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

admin
অক্টোবর ২৫, ২০১৯ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ (শামীম) পূর্বের কমিটি বিলপ্ত ঘোষণা করে সভাপতি পদে মোঃ মশিউর রহমান (মীম) ও সাধারণ সম্পাদক পদে মোঃ লিটন খান (আশরাফুল) নতুন কমিটির নাম ঘোষণা করেন। জুয়েল দেওয়ানের সভাপতিত্বে উক্ত কমিটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (জীবন), ফরিদপুর রাজেন্দ্র কলেজের ভি.পি মোঃ নুর হোসেন মারুফ, জি.এস আসিফ ইমতিয়াজ সজলসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স/এষ্