হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) – ২০১৮-১৯ এর সাহিত্য ও সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এ বার্ষিক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল ” চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত উৎকর্ষই একমাত্র পাথেয়”। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে অংশ নেয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ। উদ্ভিদবিজ্ঞান বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং ব্যবস্থাপনা বিভাগ রানার্স আপ হয়।
বিতর্ক অনুষ্ঠান শেষে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
রুকসু-১৮-১৯ এর ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বাবু, রুকসুর সহ-সভাপতি (ভিপি ) নূর হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক (জি এস) আসিফ ইমতিয়াজ সজল। অনুষ্ঠানের সভাপতি ছিলেন রুকসুর সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক রেজভী জামান।
অনুষ্ঠানে ইতোপূর্বে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংসদীয় বিতর্কে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করা হয়।
রুকসু-২০১৮-১৯ -এর সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সম্পাদক হাবিব-উন-নবী শুভ গত একমাস ধরে এ সকল আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে এবং ১৮টি বিভাগ এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
স/এষ্

