ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীর মরিচ বাজার মোড়ে সড়ক দূর্ঘটনায় জাহিদা বেগম (৫০) নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদা বেগমের বাড়ি মধূখালী উপজেলার সমসকান্দী গ্রামে।
মধুখালী থানার এসআই গিয়াসউদ্দিন জানান, জাহিদা বেগম তার স্বামী হাসেম সেখ এবং ছেলে জাহিদুল কে নিয়ে ভ্যানে মধুখালী বাজারের দিকে আসছিলেন এমন সময় মাগুরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাম পরিবহন ঢাকা মেট্রো –ব ১১-০৪৯৬ ভ্যানটিকে ধাক্কা দিলে জাহিদা বেগম নিহত হয় এবং ভ্যান চালক হামেদ আহত হয়। স্থানীয় জনতা আহত হামেদ কে মধুখালী উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায় ।
স/এষ।

