ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের মধুখালীতে রাতের অন্ধকারে পাটকাঠীতে আগুন

admin
অক্টোবর ১৬, ২০১৭ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে রাতের অন্ধকারে পাটকাঠীতে আগুন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর দামদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় জামিনী ভূষণ রায়ের বাড়ীতে পাটকাঠিতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে কে-বা কারা বাড়ীর পাশে থাকা পাটকাঠীর গাদীতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। জয়ন্ত কুমার রায়ের বাড়ী জাহাপুর ইউনিয়নের আরুয়াকান্দী গ্রামে।

তিনি বলেন, গভীর রাতে বাড়ীর সকলে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাত ২ টার সময় মধুখালী থানার টহল পুলিশ বাড়ীর পাশের রাস্তায় টহল দেবার সময় পাটকাঠীর গাদীতে আগুন দেখে ডেকে তোলেন। ঘুম থেকে উঠে দেখেন বাড়ীর পাশে থাকা পাঠকাঠীর গাদীতে আগুন। তিনি আরও বলেন, একই গ্রামের রহিম এর বাড়ীসহ আরও বেশ কয়কেটি বাড়ীতে এরকম ঘটনা ঘটেছে।

জাহাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিদ্দেশ্বর মজুমদার জানান, আমার বাসা জয়ন্তর বাসার কাছাকাছি। রাতে শোরগোল শুনে আমি সেখানে ছুটে গিয়ে দেখতে পাই পাটকাঠীর গাদীতে আগুন ।

স/মা