হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর নামক
স্থানে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাংগা জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মন্ডলের পুত্র খোরশেদ মন্ডল (৩৫) তার স্ত্রী তানিয়া বেগম (৩০)।
করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর আসার পথে ওই স্থানে ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

