ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
এপ্রিল ১৪, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো : ফরিদপুর জেলার মধুখালী থানা হতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক করে।

অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী বাজারস্থ নতুন বাসস্ট্যান্ডে নাজমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ মুছা শেখ(২৬), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-চন্ডিবিলা, থানা-বোয়ালমারী, মোঃ আজাদ ফকির(৩০), পিতা-মৃত জহুরুল হক, সাং-দক্ষিণ নওয়াপাড়া, থানা-মধুখালী, উভয় জেলা-ফরিদপুর ও মোঃ নাজমুল(৩২), পিতা-মৃত দোয়াত আলী, সাং-আয়শা কুড়ালগাছি, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে আটক করেন। এ সময় তাদের হেফাজত হতে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদেরকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

স/এষ্