ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-২

admin
জানুয়ারি ১২, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের ড্রাইভার মোশাররফ হোসেন (৪০) ও যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত (৩৫)। আহতরা হলেন- নিমাই ও দিপক। তাঁরা সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভারত থেকে একটি অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে নকুল কুমার বিশ্বাসের গানের দলের শিল্পীরা ঢাকায় ফিরছিলেন। তাঁরা ভাঙ্গার ভদ্রকান্দায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোশাররফ ও ওয়াহিদ নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় নিমাই ও দিপককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্