ফরিদপুরের ভাঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ফেন্সিডিলসহ মান্নান মাতুব্বার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার উপজেলার পাতরাইল গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মান্নান ওই গ্রামের মৃত জব্বার মাতুব্বারের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাংগা থানাধীন পাতরাইল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ মান্নান মাতুব্বরকে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০৫ (একশত পাঁচ) বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন ও নগদ ৪০০০/- টাকা জব্দ করা হয়।

ফরিদপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/না

