হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু করে দিন ব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নাসিরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করে এলাকা চাঙ্গা করছেন ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি বিশিষ্ট শিল্পপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিবেন মামলা হামলা দিয়ে বিএনপিকে থামিয়ে রাখা যায় না। বিএনপিও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর ভয় পাবেন না আপনারা ঐক্য বদ্ধ হয়ে থাকেন এখন সময় এসেছে জাগ্রত হওয়ার। মামলা দিয়ে আর হয়রানি করতে পারবে না আপনার একযোগে কাজ করা শুরু করেন। আমার রক্ত দিয়ে হলেও আমি আপনাদের রক্ষা করবো।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক ফজলে সোবাহন শামীম, যুগ্ন-সম্পাদক কে এম আলমগীর, সিরাজর, তথ্য সম্পাদক হাদিউজ্জামান খান রাজু, যুবদল আহবায়োক তৈমূর লং, ছাত্রদল সভাপতি মিঠু সিকদার, সাধারণ সম্পাদক সামাদ, জিয়ামিন, মিরন, মারিফ, শিপন প্রমুখ। গণসংযোগ ও পথ সভার সার্বিক পরিচালনা করেন নাসিরাবাদ ইউনিয়নের সভাপতি সবুর খান ও সাধারণ সম্পাদক হেলাল মাস্টার।

স/এষ্

