ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
মার্চ ১৬, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ মিরান হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মুনসুরাবাদ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ঐ গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে মাদক ব্যবসায়ী শেখ মিরান হোসেনকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৭৩ (একশত তিয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন, নগদ এক হাজার (১০০০) টাকা জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর ভাংগা কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্