ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের বিশিষ্ট আইনজীবী আব্দুল গফ্ফার মিঞা আর নেই

admin
মে ১৮, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের কমলাপুর নিবাসী বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল গফ্ফার মিঞা বৃহস্পতিবার সকাল ৬ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনে এবং দ্বিতীয় নামাজে জানাজা কমলাপুর শেখ শাহাবুদ্দিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে কমলাপুর মাটিয়া গোরস্থানে দাফন করা হয়। এ্যাডভোকেট আব্দুল গফ্ফার মিঞা মৃত্যুতে ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরারত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

স/এষ্