ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান, আটক-৭

abu naser
আগস্ট ২০, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান, আটক-৭

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে ৭জনকে আটক করা হয়েছে। ১১টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক ১২টি মামলা রুজু ও ১৮ টি মামলা নিষ্পত্তি করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে  রৃহস্পতিবার দুপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ্জামান বিশ্বাস, সাং-চাঁদপুর, শিবরামপুর থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানায় মামলা রুজুপূর্বক ধৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ১১ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে এবং নিয়মিত মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সালথা থানা এলাকায় (ঠিকাদার) মোঃ সালাউদ্দিন@পান্নু(৪৩), পিতা-মৃত আঃ গফুর খান, সাং-বড়খারিদয়া, থানা-সালথা,জেলা-ফরিদপুর সালথা থানাধীন বিভিন্ন এলাকায় ঠিকাদারী কাজ করে থাকেন। চারটি ভেকু নিয়ে সালথা থানাধীন কাগদী বাওড়ের জলাশয়ের মাটি খনন কাজ করাকালে গত ১০মার্চ রোজ বুধবার বিকালে মোঃ বাবুল মাতুব্বর(৪০), পিতা-মৃত আলী মাতুব্বর, সাং-নওপাড়া, থানা-সালথা, জেলা- ফরিদপুরসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন লোক বাদীর নিকট ১৫(পনের) লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এক পর্যায়ে বাদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে নগদ ৫০(পঞ্চাশ) হাজার টাকা এবং ইসলামী ব্যাংক লিমিটেড এর একটি চেক বই এর  ১টি পাতা জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী থানায় এজাহার দায়ের করলে সালথা থানার মামলা নং-০৭, তারিখ-১২/৮/২১ খ্রিঃ , ধারা-৩৮৫/৩৮৬ পেনাল কোড রুজু হয়।  মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাবুল মাতুব্বরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সদরপুর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান চালিয়ে সদরপুর সিআর ১৪১/২১ এর আসামী নুরজাহান বেগম(৫০), স্বামী – মৃত বছিরউদ্দিন প্রামানিক, সাং দক্ষিন আলমনগর, থানা – সদরপুর, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

আলফাডাঙ্গা থানা এলাকার  মোঃ বিল্লাল সরদার (৩৩), পিতা- মোঃ মুনজুর সরদার, সাং- বুড়াইচ, থানা- আলফাডাঙ্গা,  জেলা- ফরিদপুর থানায় হাজির হয়ে আরিফুজ্জামান চাকলাদার (আপেল) (৪১), পিতা- মৃত আঃ কাদের চাকলাদার, সাং- দেউলী, থানা- বোয়ালমারী, (বর্তমান ঠিকানা সাং- আলফাডাঙ্গা, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর ও  মোঃ লায়েকুজ্জামান (৫০), পিতা- মৃত আঃ সামাদ, সাং- কোলিমাঝি, থানা- বোয়ালমারী, উভয় জেলা-ফরিদপুরদ্বয়ের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করেন।

ভাংগা থানা পুলিশ শার্শা থানার মামলা নং ৩০ তারিখ ২৫/০১/২১ ধারা ৩৯৯/৪০২ এর পরোয়ানা ভুক্ত আসামী বেলায়েত সিকদার, পিতা: সূর্য শিকদার, সাং পুলিয়া, থানা: ভাংগা, ফরিদপুরকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে ৭জনকে আটক করা হয়েছে। ১১টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক ১২টি মামলা রুজু ও ১৮ টি মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়াও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই তিনটি ইজিবাইক আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির জন্য ফরিদপুর জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

স/এষ্