ফরিদপুরের নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
আবু নাসের, ফরিদপুর: জ্বালানী তেলসহ দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী মুন্সী, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, ফুলসুতি ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হারেজ ফকির, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, ঢাকা উত্তরের কৃষকদলের আহ্বায়ক শফিকুর রহমান মিঠু, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল মোল্যা, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন, মোরাদ তালুকদার, রফিকুল ইসলাম ঝন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহিনসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা-কর্মীরা উপজেলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জুঙ্গুরদী বাস ষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বর্তমান তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ব্যাপক সমালোচনা করেন।

