ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

♦ হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলনের অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা শুক্রবার বিকালে ঝাটুরদিয়া শরীফ বাড়ী চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার হোসেন,বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া,জয়নাল আবেদীন,সাহেব আলী মেম্বার, রফিক সিকদার,নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দীন হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মিরান, নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, যুবদল নেতা আঃ কাইয়ুম,আরজু সিকদার,ছাত্রদল নেতা মহিউদ্দীন,আলী আকবর ,হাফিজুর রহমান প্রমুখ।
স/শা