ফরিদপুরের নগরকান্দায় বাস খাদে পড়ে নিহত-১,আহত ১৭
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা বিশ্বরোডে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা-কানফোরদী নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জন নিহত ও অন্তত ১৭ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে। ১০ মাস বয়সের নিহত শিশু জান্নাতী আক্তার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাকড়াতলী গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে। গুরুত্বর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
বাস যাত্রী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট গামী দিগন্ত পরিবহন (ঢাকা-মেট্্েরা-ব-১৪-৮০৯৬) ঢাকা-খুলনা বিশ্বরোডে নগরকান্দা উপজেলার জয়বাংলা-কানফোরদী নামক স্থানে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক তন্দ্রাচ্ছন্ন থাকার কারনেই বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা থানার এসআই মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।
স/মা

