হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে স্থমিত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন ব্যবস্থা। উপজেলায় দিনের বেলায় আধা ঘন্টাকাল বিদ্যুৎ সরবরাহর পর দফায় দফায় হচ্ছে টানা রোডশেডিং। এতে উপজেলার মিল, কারখানা, অফিস আদালত, কৃষি, শিক্ষা ও গৃহস্থালীর যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
জানা যায়, গত ক’দিন ধরে উপজেলা বিদ্যুৎহীন থাকার ফলে ৩৫টি রাইছ মিল, ১৪টি কড়াত মিল, কৃষি কাজের সেচ পাম্প, ৪টি মসলা মিল, ১২টি বেকারী ও শত শত অটোরিক্সাসহ ভ্যান চালকরা কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া উপজেলার গৃহস্থ পরিবার গুলোর ফ্রিজে রক্ষিত খাদ্য সামগ্রী বিনষ্ট হয়ে পড়ছে। বসতি পরিবারের টিভি, মটর ও ইলেকট্রনিক্স সামগ্রী অকেঁজো হয়ে পড়ে রেয়েছে। বিদ্যুৎহীন উপজেলার অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসার কার্যক্রমও ঝিঁমিয়ে পড়েছে। এতে নাভিশ্বাস হয়ে ওঠেছে উপজেলার জনজীবন।
স/মা

