হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ রবিবার সকাল দশটার পর জাকেরের সুরা বাজার এলাকায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে হরিরামপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মোতাজ্জেল হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো: কুদ্দুস আলী,তাঁতী বিষয়ক সম্পাদক খলিল ফকির,সাবেক সভাপতি মোহান্মদ মোল্যা,হরিরামপুর ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক কে এম মনজুরুল হক পিন্টু প্রমূখ। বক্তারা দলীয় ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকলকে সংগঠিত হবার আহবান জানান।
স/মা

