ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের চরভদ্রাসনে ডাকাতের গুলিতে নিহত ২, আহত ২

admin
নভেম্বর ১২, ২০১৭ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের চরভদ্রাসনে ডাকাতের গুলিতে নিহত ২, আহত ২

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার দিবাগত রাতে এক দুর্ধষ্য ডাকাতির ঘটনায় দুই জন নিহত ও দুই জনের আহতের খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার দিবাগত আনুমানিক রাত ২টার সময় উপজেলার ৩নং ইউনিয়নের আঃ গফুর মৃর্ধার ডাঙ্গী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

এদিকে, দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় নিহত দুই’ জন হলেন আঃ গফুর মৃর্ধার ডাঙ্গী গ্রামের আইয়ান মৃর্ধার ছেলে রিক্সাচালক সেন্টু মৃর্ধা (৩২) ও জেহের মৃর্ধার ছেলে ও চরভদ্রাসন বাজারের ইলেকট্রিক দোকান ব্যবসায়ী সাজ্জাদ মৃর্ধা (৩৬) সহ অপর আহত দুই জন হলেন একই গ্রামের নকল বেপারীর ছেলে সি-বোর্ড চালক স্বপন বেপারী (২৫) ও ইছাহাক ফকিরের ছেলে মৎস্য শিকারী আলামিন ফকির (২৭)।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পারবিারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২৫/২৮ জনের এক ডাকাত দল বুধবার দিবাগত আনুমানিক রাত ২টার সময় পদ্মা নদী হয়ে সি-বোর্ড যোগে আঃ গফুর মৃর্ধার ডাঙ্গী গ্রামের সামচেল ফকিরের বাড়িতে তার প্রবাসী ছেলের বিয়েতে প্রথমে হামলা চালিয়ে ৫০/৬০ ভরি স্বর্নালংকার, ২টি মোবাইল ফোন, নগদ কয়েকলক্ষ টাকা লুটপাট করে পাশ্ববর্তি আরেক প্রবাসী আলহাজ্ব মৃর্ধার বাড়িতে লুটপাট চালানোর সময় প্রতিবেশি ও গ্রামবাসীরা ডাকাত দলকে বাধা দিয়ে ও পিছু পিছু ধাওয়া করে পদ্মা নদীর পাড়ে চলে যায়।

স/মা