ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের চরভদ্রাসনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত

admin
অক্টোবর ২৯, ২০১৭ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের চরভদ্রাসনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন থানা চত্বরে আজ শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসন থানার এস.আই এস এম লিয়াকত আলীর উপস্থাপনায় সদর ইউপি চেয়ারম্যান আজাদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মোল্যা,প্রধান শিক্ষক আযাদ আবুল কালাম, ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন রুবেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন এস আই স্বপন কুমার, এস আই সৈয়দুল, নান্নু বেগ, আহসানুল হক মামুন,মুক্তিযোদ্ধা আবুল কাশেম শিকদার,উপজেলা মহিলা লীগের সভা নেত্রী রওশনারা, মোঃ ইমরান মোল্যা প্রমূখ।

বক্তারা উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে ও সহযোগীতায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব তার উপর বিশদ আলোচনা করেন। সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।

স/মা