ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাজসেবার প্রশিক্ষককে পিটিয়ে জখম

admin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবা ভাতা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কারিগরী প্রশিক্ষক সেলিম রেজাকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে । সেলিম রেজা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বলে জানা যায় ।

আজ মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের আলফাডাঙ্গা উপজেলা শাখায় প্রতিবন্ধীদের টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সেলিম রেজা প্রতিবন্ধীদের টাকা দেওয়াকে কেন্দ্র করে সোনালী ব্যাংকের আলফাডাঙ্গা শাখায় যায়। এসময় প্রতিবন্ধীদের টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে ব্যাংকের সেকেন্ড অফিসার মোস্তফা কামালের সাথে বাকবিতন্ডা হয় । পরে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঐ ব্যাংক কর্মকর্তা তাঁকে পিটিয়ে জখম করে । এসময় সেলিম রেজার চোঁখের অবস্থাও আশঙ্কাজনক বলে তাঁর পরিবার জানায় ।
ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আলফাডাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।

স/এষ্