ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রাম থেকে শরিফা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শরিফা বেগম ওই গ্রামের দুবাই প্রবাসী মাসুদ খানের স্ত্রী।

আলফাডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ হোসেন জানান, বুধবার সকাল ৭টার দিকে ঘরের আড়ার সঙ্গে শরিফার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার বড় ছেলে আরাফাত রমিজ (১২)। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শরিফার শ্বশুর আজগর খাঁন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

স/এষ্