হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরের আইন শৃংখলা এখন সর্বকালের সেরা অবস্থায় অবস্থান করছে,আর তা সম্ভব হয়েছে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে।
আজ শুক্রবার ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে দুইদিন ব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । মন্ত্রী এসময় বিতর্ক প্রতিযোগীদের উদ্দেশ্য করে বলেন, অল্প বয়সে প্রস্তুতি না নিলে ভবিষ্যতে সাফল্যে অর্জন করা যাইনা। আজকের এই বিতর্ক প্রতিযোগীতা ফরিদপুরের ছেলে মেয়েরা অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। এই প্রতিযোগীতা থেকে আগামীতে জাতীয় নেতা তৈরি হবে।
ফরিদপুর ডিভেট ফোরামের সভাপতি বৃন্দ দাস বাঁধনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া,পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ,কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ রাজ্জাক মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ,ডিবেট ফোরামের উপদেষ্টা অধ্যাপক রিজভী জামান,অনিমেষ রায়,আসমা আক্তার মুক্তা,আবু সুফিয়ার কুশল প্রমুখ।
উল্লেখ্য, “প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল” এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্প কলা একাডেমীতে গত ১৪ মে থেকে ১৭ মে পযর্ন্ত প্রথম জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জিলা স্কুল, গার্লস স্কুলসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৪ টি টিম, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজসহ জেলার বিভিন্ন কলেজ থেকে ৮ টি টিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬ টি টিম এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। দ্বিতীয় পর্ব বিতর্ক উৎসব ১৮ মে শুরু হয়ে আজ ১৯ মে শুক্রবার কবি জসিম উদ্দিন হলে শেষ হল। এতে সহযোগিতা করেছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও সোসাইটি ফর দ্যা আরবান পুওর (এসইউপি)।
পৌর এলাকার সম্মানিত বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভা এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোসাইটি ফর দ্যা আরবান পুওর (এসইউপি) পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান গুপ্তধনের সন্ধানে বাস্তবায়ন করছে। উক্ত কার্যক্রমের অংশ হিসাবে বর্জ্য ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ফরিদপুরসহ সারাদেশের কোমলমতি শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ আয়োজনে ফরিদপুর ডিবেট ফোরামকে স্পন্সর হিসাবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে। আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দেশের সর্বস্তরের জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় আরো উৎসাহী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সহযোগী প্রতিষ্ঠানগুলো মনে করে।
স/এষ্

