ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরকে মাদকমুক্ত করতে মাসব্যাপী বিশেষ অভিযান

admin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরকে মাদকমুক্ত জেলা নির্মাণের উদ্দেশ্যে মাসব্যাপী মাদক বিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে ফরিদপুরের জেলা প্রশাসন। জেলাকে মাদক মুক্ত করার নিমিত্তে গতকাল থেকে শুরু হওয়া এই অভিযানে আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার মোট ১৬ টি অভিযান পরিচালিত হয়েছে এবং ০২ (দুই) টি মামলা দায়ের হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিজন কুমার বিশ্বাস (৩৪), গাঁজা বিক্রির সময়ে টেপাখোলা হতে হাতেনাতে আটক করে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়েছে। তাছাড়াও জেলা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ০১ (এক) জনকে ৪০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, যে গত ০৭ সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ তারিখে জেলা আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে সেপ্টেম্বর মাসকে মাদক বিরোধী বিশেষ অভিযানের মাস হিসাবে ঘোষণা করা হয় এবং সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নের্তৃত্বে পুলিশ, র‌্যাব, আনসার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার ভূমি ও ০৮ (আট) জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নের্তৃত্বে পুলিশ, র‌্যাব, আনসার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকালের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আওতায় ৬ জনকে গ্রেফতার করে ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপর ৪ জনের মধ্যে ২ জনের প্রত্যেককে ১ বছর এবং অপর ২ জনের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসন কে তথ্য উপাত্ত দিয়ে সকলকে অভিযানে সহায়তা করার জন্য জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হাসান অনুরোধ করেছেন।

স/এষ্