ঢাকাশনিবার , ৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরহাদ মজহার অপহৃত হননি

admin
জুলাই ৮, ২০১৭ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে মনে হয়- ফরহাদ মজহারের ঘটনাটি অপহরণ নয়।’

৮ জুলাই শনিবার ১১টার দিকে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ (আইডিইবি) আয়োজিত ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি শহীদুল হক বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আমরা পেয়েছি, সে তথ্যের আলোকে মনে করছি ফরহাদ মজহার অপহরণ হননি।’

তিনি বলেন, ‘তবে এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিতে আরো কিছু সময় লাগবে। আরো সাক্ষী প্রমাণ পেলে আগামী দুই-তিন দিন পর চূড়ান্তভাবে বলা যাবে। এখন পর্যন্ত আমাদের ধারণা, তিনি অপহরণ হননি।’

স/নিপা