ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্লে-অফে জায়গা করে নিয়েছে সেরা চার দল

admin
ডিসেম্বর ৮, ২০১৭ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। প্লে-অফে জায়গা করে নিয়েছে সেরা চার দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। শুক্রবার থেকে শুরু হচ্ছে সেরা চারের লড়াই।

পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল তামিমের কুমিল্লা ও সাকিবের ঢাকা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীদের মোকাবিলা করবে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটরে মাঠে নামবে মাশরাফির রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। আর সন্ধ্যা ৭টায় শুরু প্রথম কোয়ালিফায়ার।

দু’দিন পর রবিবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।

লিগ পর্বের ১২ ম্যাচ শেষে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা ডায়নামাইটস।

সমান ১৫ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় সরাসরি ফাইনালে ওঠার ম্যাচে উত্তীর্ণ হতে পারেনি খুলনা টাইটান্স। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রংপুর রাইডার্স।

উল্লেখ্য, প্লে-অফে উঠার লড়াইয়ে টুর্নামেন্টে অংশ নেয়া ৭ দল থেকে ইতামধ্যেই বিদায় নিয়েছে তলানির তিন ফ্র্যাঞ্চাইজি টিম সিলেট সিক্সার্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

স/মা