ঢাকাবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রেম সংক্রান্ত বিরোধের জেরে নলছিটি স্কুলে হামলা: বখাটে আটক

admin
মার্চ ৮, ২০১৭ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে বখাটেরা।

বুধবার দুপুরে পৌর এলাকার নান্দিকাঠী এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৮ বখাটেকে আটক করেছে। জানা গেছে, আটককৃত বখাটেরা নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বছর অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা থেকে একটি মেয়েকে প্রেম নিবেদনকে কেন্দ্র করে উপজেলার নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সাথে পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, রড, পাইপ, চাপতি নিয়ে পাওতা মাধ্যমিক বিদ্যালয়ে এসে ছাত্রদের উপর হামলা চালায়। এসময় পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা হামলাকারী বহিরাগতদের ঘিরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৮ বখাটেকে আটক করে। আটককৃতরা হলেন- নান্দিকাঠী এলাকার তাজেল হাওলাদারের ছেলে সজীব হোসেন, আমিনুল খানের ছেলে সাইফুল ইসলাম রনি, আশ্রাব গাজীর ছেলে আছাদুল ইসলাম, মাসুম হাওলাদারের ছেলে রাকিব হোসেন, আব্বাস সরদারের ছেলে তানভীর হোসেন, মাসুম আলম খানের ছেলে ইয়ার খান, মন্টু হাওলাদারের ছেলে রানা হোসেন ও শাহীন হাওলাদারের নাঈম হাওলাদার।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স/শা