ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৭ অনুমোদন

admin
জুন ১২, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংযোজন-বিয়োজন এনে যুগোপযোগী করা হয়েছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক পুরনো আইনটি বাংলায় রুপান্তর করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইনটি যুগোপযোগী করে বাংলায় রুপান্তর করা হয়েছে। এ ছাড়া নতুন করে ৪টি ধারা সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে ধারা ৮-এ বোর্ডের কার্যাবলি, ধারা ১৭ -ফি নির্ধারণ, ধারা ২২- বাংলা আইনটির ইংরেজিতে অনুবাদ করা, ধারা ২৩-এ রহিত ও হেফাজত সংযোজন করা হয়েছে। পুরনো আইনে এ ৪টি ধারা ছিল না।

জানা গেছে, বোর্ড ইনস্টিটিউট কার্যক্রম পরিচালনা ও সরকারের নির্দেশনা পরিপালন করবে। এ ছাড়া ধারা ১২ অনুযায়ী নিযুক্ত কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করলে তার ফি বোর্ড নির্ধারণ করবে।

স/নিপা