ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হারল বাংলাদেশ

admin
অক্টোবর ১৩, ২০১৭ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে আমন্ত্রিত দক্ষিণ আফ্রিকা একাদশ। ওপেনার মার্করামের ৮৮ ও ব্রিটজকের ৭১ রানের সুবাদে উদ্বোধনী জুটিতে ১৪৭ রানের পার্টনারশিপ গড়ে স্বাগতিকরা।

এরপর ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির সাবলীল ব্যাটিংয়ে ৪৭ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দ.আফ্রিকা। বাংলাদেশের হয়ে মাহমুদ উল্লাহ ২ উইকেট, মাশরাফি ও নাসির ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ে ন্যূনতম পুঁজি পায় বাংলাদেশ। ৪৮.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

ব্লুমফন্টেইনে অর্ধশতক তুলে নেন সাব্বির ও সাকিব আল হাসানও। তাদের দুজনের অর্ধশতকে ভর করে শুরুর ধাক্কা সামলায় মাশরাফি বাহিনী। এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৬৩ রানের মধ্যেই খুইয়েছে ৪ উইকেট। দলীয় ৬১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭)।

দুজনই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তিন নম্বরে নেমে লিটন দাসও ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। মুশফিক ২২ ও মাহমুদউল্লাহ ২১ রন সংগ্রহ করেন। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা।

স/মা