ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখার অভিযোগ


এপ্রিল ১০, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তির উপর বসবাসরত বসতবাড়ীর সামনে ঘেরা বেড়া দিয়ে কর্মকার পরিবারকে অনেকটাই অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ বরাবর অভিযোগ ও একাধিকবার শালিসি বৈঠক হয়েছে। সর্বশেষ বিষয়টি সোমবার উপজেলা পরিষদের আইন শৃংখলা সভায় উত্থাপিত হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত বলরাম কর্মকারের ছেলে অমল কর্মকার গংরা উত্তরাধিকার সূত্রে পৈত্রিক সম্পত্তির উপর দীর্ঘদিন বসবাস করে আসছে। বলরামের ৫ ছেলে যথাক্রমে শ্যামল, অমল, পরিমল, নির্মল ও বাসুদেব কর্মকার। অমলের ৫ ভাইয়ের মধ্যে পরিমল মৃত্যুবরণ করেছে। অনুরূপভাবে আরেক ভাই নির্মল ধর্মান্তরিত হয়। যার ফলে বলরামের রেখে যাওয়া সম্পত্তি ছেলে অমল, শ্যামল, বাসুদেব ও নির্মল ভোগ দখল করে আসছিল। উত্তরসলুয়া মৌজায় এসএ ২৪ খতিয়ানের ৩৩৮ থেকে ৩৪১ দাগে মোট ৩.৫৩ একর সম্পত্তি বলরামের ছেলেরা বসতবাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিল। পথিমধ্যে নগর শ্রীরামপুর গ্রামের মৃত ছমির ফকিরের ছেলে ছাত্তার ফকির শ্যামল ও বাসুদেবের নিকট থেকে বিভিন্ন দাগ হতে ৪৩.৭৫ শতক জমি খরিদ করেন। খরিদেরপর জমির জবর দখল নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। প্রয়োজনীয় কাগজ পত্র ও শর্ত অনুযায়ী ছাত্তার ফকিরকে তার প্রাপ্য ৩৩৮ দাগে ৮.৬০, ৩৯ দাগে ১০.৯৬, ৪০ দাগে ১০.৫০, ৪১ দাগে ১১.১১ ও ৬১ দাগে ২.৫০ শতক জমি বুঝে দিলেও তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে অমলের বসতবাড়ী সহ ভোগ দখলে থাকা বিভিন্ন দাগ থেকে ছাত্তার ফকির অতিরিক্ত জমি জবর দখল করেছেন বলে ভুক্তভোগী কর্মকার পরিবার অভিযোগ করেছেন। এ ব্যাপারে অমল কর্মকার জানান, ৩৯ দাগে আমি পরিবার সহ দীর্ঘ দিন বসবাস করে আসছি। এই দাগে ছাত্তারের পাওনা ১০.৯৬ শতক জমি, যা তাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সার্ভেয়ার দ্বারা মেপে বুঝে দেয়া হয়েছে। তিনি কোন কিছু তোয়াক্কা না করে জোরপূর্বক আমার বসতবাড়ীর সামনে ঘেরা বেড়া দিয়ে অতিরিক্ত জমি জবর দখল করে গোটা পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তিনি থানার শালিস নামায় স্বাক্ষর করে বিষয়টি মিমাংসা করতে সম্মতি প্রদান করেন। পরবর্তীতে থানা থেকে বাড়ি এসে থানার শালিসি সিদ্ধান্ত উপেক্ষা করে আমাদেরকে অবরুদ্ধ করে রাখেন। এমন ভাবে আমার বসত ঘরের সামনে ঘেরা বেড়া দিয়েছে যে আমরা ঠিকমতন পূজা আর্চনা করতে পারি না। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে আমাদেরকে মারপিট ও ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এমনকি প্রতিপক্ষ ছাত্তার ও তার লোকজন আমার স্ত্রী পান্নাকে বেদম মারপিট করার কারণে এখনো অসুস্থ রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হয়। প্রভাবশালী ছাত্তার ফকির কর্তৃক কর্মকার পরিবারের প্রতি অমানবিক আচারণের এ বিষয়টি সোমবার সকালে আইন শৃংখলা সভায় উত্থাপিত হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

স/জনী