ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রবল সমালোচনার মুখে আফ্রিদি !

admin
আগস্ট ১৬, ২০১৭ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইটারে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হল কিংবদন্তি এই ক্রিকেটারকে।

টুইটারের সেই শুভেচ্ছা বার্তায় আফ্রিদি লিখেছিলেন, ‘‌ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকুক। শান্তিস্থাপনের লক্ষ্যে, চলুন একসঙ্গে কাজ করি। সহিষ্ণুতা এবং ভালবাসা স্থাপনের জন্য একসঙ্গে এগনো যাক। সব হিংসা ও অশান্তিকে হারিয়ে জয়ী হোক ভালবাসা। ’‌

আর এরপরই কেন চিরশত্রু ভারতকে শুভেচ্ছা জানালেন তিনি, এই ‘‌অভিযোগ’‌ তুলে তাকে গালিগালাজ করা শুরু হয়। এমনিকি প্রশ্ন ওঠে যে, পাকিস্তানের স্বাধীনতা দিবসে কোনও ভারতীয় ক্রিকেটার পাকিস্তানকে শুভেচ্ছা জানাননি, তাহলে কেন আফ্রিদি একজন ভারতীয়দের শুভেচ্ছা জানাতে গেলেন। যদি সে সব সমালোচনার এখনও পর্যন্ত কোনও জবাব দেননি আফ্রিদি। 

স/মা