ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রবল বর্ষণে ভেঙে গেছে কদম তলার মোড় টু ডেফুলিয়া পাকা সড়ক

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৪, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রবল বর্ষণে ভেঙে গেছে কদম তলার মোড় টু ডেফুলিয়া পাকা সড়ক

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

গত কদিনের প্রবল বর্ষণে ভেঙে গেছে ময়মনসিংহের ফুলপুর টু ডেফুলিয়া পাকা সড়ক। উপজেলার পাইকপাড়া কালিমন্দির সংলগ্ন স্থানে খরিয়া নদীর পাড়ঘেঁষে প্রায় পুরা সড়ক ভেঙে যাওয়ায় বড় বড় যান চলাচল বন্ধ রয়েছে। কোনমতে ছোটখাটো রিকশা, অটো রিকশা ও সিএনজি চালিত অটো চলতে পারলেও ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে ।

ফুলপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা বলেন, বালুর ট্রাক যাতায়াত কইরা সড়কটা আগেই ভাইঙ্গালছে। বর্ষার ঢলের কারণে ওই ভাঙন আরো ত্বরান্বিত অইছে।

সলঙা গ্রামের মাওলানা মোখলেছুর রহমান মন্ডল বলেন, ফুলপুর থেকে ডেফুলিয়া পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক স্থানে স্থানে ভেঙে পিচ, ইট ও সুরকি উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে । এদিক দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। বৃষ্টিটা একটু কমলে পরে মেরামত করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

স/বি