ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ ও ২০১৬ সালের প্রধানমন্ত্রী স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মাহমুদুর রহমান, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের আতিকুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাফিজুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের মোঃ সাইদ আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিমুল রায়,্ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মিঠুন বৈরাগী, আইন ও শরীয়াহ অনুষদের আইন ও মুসলিম বিধান বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের মোছাঃ রজবা খানম, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সোহরাব হোসেন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরিসংখ্যান বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সুমন বিশ্বাস এবং গণিত বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের মোঃ আব্দুল আলিম।
স্বর্ণ পদক প্রদানের তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে জানানো হবে।
স/মা

