ঝালকাঠি প্রতিনিধি
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের সর্ব প্রথম নারী সমাজকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে দাপ্তরিক কাজে কিংবা চাকুরীতে শুধু মাত্র বাবার না লেখা হত। এখন বাবার সাথে মায়ের নামও বাধ্যতামূলক। মন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী সমাজ। তার ওপর দেশের গ্রামের নারীরা অশিক্ষা ও কুসংস্কারের কারণে বেশি অবহেলিত। তাই শেখ হাসিনা ৯৬ সালে বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা ও মাতৃত্ব ছুটির প্রবর্তণ করে নারী সমাজের পাশে দাড়িয়েছেন, নারী সমাজকে করেছেন সম্মানিত।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে নারী সমাজের প্রতি আহ্বান জানান মন্ত্রী।শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা স্বেচ্ছাসেবি সামাজিক কেন্দ্র সমূহের মধ্যে অনুদানের অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আত্মকর্মসংস্থান ও নারীদের সাবলম্বী করার লক্ষে অনুষ্ঠানে ৪৩টি নারী সমিতিকে মোট ৮ লাখ ৪৫ হাজার টাকার চের বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিবাল ৫ টায় অনুষ্ঠিত মাদক বিরোধী স্কুল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন ।
স/মা

