ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপির অনুলিপি প্রদান

nayem ahmed
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কাফনের পড়ে এককভাবে আন্দোলনের চতুর্থ সপ্তাহের ২৯ তম দিনে আজ ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঢাকা তেজগাস্থ মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন শেষে পূর্বে প্রেরণকৃত স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের হাতে প্রদান করেছেন আন্দোলনকারী সাংবাদিক আশরাফুল ইসলাম।

এসময় তিনি বলেন আমার প্রিয় পলাশবাড়ী উপজেলাকে অন্যায় অনিয়ম দুর্নীতিমুক্ত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছি আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৯ ইং রবিবার সকাল ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ সংক্রান্ত এক প্রতিবাদ সভা পালন করবো ও চলমান আন্দোলন সম্পর্কে জনগণের সামনে তুলে ধরবো।

সর্বশেষ কর্মসূচীর একাত্তর তম দিনে বঙ্গবন্ধুর সমাধিস্থলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপস্থিত হয়ে দেশবাসীসহ বিশ্বকে চমকে দেওয়া সেই আন্দোলনের কর্মসূচীর ঘোষাণাটি দিবো।

উল্লেখ্য,মহান মুক্তিযোদ্ধের শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে গত ১০ আগস্ট হতে নিজের মায়ের হাতে কাফনের কাপড় পড়ে ৭১ দিনব্যাপী এককভাবে নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে এ আন্দোলন চলমান রেখেছেন ।

আন্দোলন চলাকালে বিগত দিনে জেলা প্রশাসক,বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা ছাড়াও জাতীয় প্রেসক্লাবে অবস্থান শেষে সভাপতি সম্পাদকের নিকট স্মারকলিপির অনুলিপি প্রদান করেন তিনি।

 

স/এন