ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রী কম্বোডিয়া পৌঁছেছেন

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোববার (৩ ডিসেন্বর) বেলা সাড়ে ১১টায় কম্বোডিয়ার বিমানবন্দরে পৌঁছান।

রোববার সকালে সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

কম্বোডিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের অর্ভ্যথনা জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যন্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে।

তিনদিনের সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

স/এষ্