ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানায় উঠবে আটপাড়ার ৫০ টি পরিবার

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২০, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানায় উঠবে আটপাড়ার ৫০ টি পরিবার

মো: আসাদুজ্জামান খান সোহাগ নেত্রকোণা জেলা প্রতিনিধি-

আজ রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গণ ভবন থেকে সারা দেশের মত নেত্রকোণা আটপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৪৩৪০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর (২য় পর্যায়) উপজেলার সুখারী ও দুওজ ইউনিয়নে নির্মাণকৃত ৫০টি ঘর সুবিধাভোগী পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, সকল ইউ.পি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।

স/বি